KnockRUAP
Google Play
রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প (RUAP)

মুখে যেভাবে বলেন, অর্ডারেও ঠিক সেভাবে লিখুন।

Knock-এ কোনো ক্যাটালগ খোঁজা বা কার্টে যোগ করার ঝামেলা নেই। যা যা লাগবে নিজের ভাষায় লিখে দিন — আমাদের রাইডার কাঁচাবাজার ঘুরে আপনার দরজায় পৌঁছে দেবে।

শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য

সরাসরি দেখুন

লিস্ট না খুঁজে নিজের মতো করে লিখুন

সাধারণ ক্যাটালগে “মিডিয়াম সাইজ আলু” বা “পচা যেন না হয়” লেখা যায় না। Knock-এ আপনি দোকানে যেভাবে বুঝিয়ে বলতেন, হুবহু সেভাবেই লিখবেন। AI সেটি পড়ে পরিষ্কার একটি আইটেম লিস্ট তৈরি করে, আপনি দেখে নিয়ে কনফার্ম করলেই রাইডার বাজারে রওনা দেয়।

১. আপনার লেখা মেসেজইনপুট

“২ কেজি লাল আলু মিডিয়াম সাইজের, পিয়াজ বড় বড় ৩ কেজি পচা যেন না হয়, ব্রয়লার মুরগি একটা — পা মাথা গিলা কলিজা লাগবে না”

কোনো অপশন খোঁজাখুঁজি নেই — যা যেভাবে প্রয়োজন, সরাসরি লিখুন।
২. তৈরি হওয়া পরিষ্কার তালিকাযাচাই করুন
লাল আলু
২ কেজি

নোট: মিডিয়াম সাইজ

পেঁয়াজ
৩ কেজি

নোট: বড় বড়, পচা যেন না হয়

ব্রয়লার মুরগি
১টি

নোট: পা মাথা গিলা কলিজা লাগবে না

কনফার্ম করার আগে প্রতিটি আইটেম চেক ও এডিট করার সুযোগ থাকে।
অন্যান্য সেবা

Knock-এ আর যা যা পাবেন

কাঁচাবাজার ছাড়াও আপনার দৈনন্দিন ঘরের প্রয়োজনের সব সমাধান এক অ্যাপে:

মুদি ক্যাটালগ

ব্র্যান্ডেড তেল, চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় প্যাকেটজাত পণ্য।

হোমমেড খাবার

RUAP-এর আশেপাশের স্থানীয় রাঁধুনিদের তৈরি তাজা ঘরোয়া রান্না।

গ্যাস সিলিন্ডার

এলপিজি সিলিন্ডার ফুরিয়ে গেলে দ্রুত দরজায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা।

হোম সার্ভিস

ইলেকট্রিশিয়ান, প্লাম্বার বা যেকোনো ছোটখাটো কাজের জন্য মিস্ত্রি।

ধাপে ধাপে

যেভাবে কাজ করে

সহজ চার পদক্ষেপে আপনার প্রয়োজনীয় পণ্য হাতের কাছে:

০১

নিজের মতো লিখুন

কী কী লাগবে, যেভাবে মনে আসে বাংলায় বা ইংরেজিতে লিখে দিন।

০২

লিস্টটি দেখে নিন

সিস্টেম আপনার লেখা থেকে নাম, পরিমাণ ও নোট সাজিয়ে দেবে। কিছু বদলাতে চাইলে ঠিক করে কনফার্ম করুন।

০৩

রাইডার বাজার করবে

আমাদের রাইডার কাঁচাবাজারের বিশ্বস্ত দোকান থেকে দেখে-শুনে আপনার অর্ডার সংগ্রহ করবে।

০৪

দরজায় ডেলিভারি

পণ্য সরাসরি আপনার ফ্ল্যাটে পৌঁছে যাবে। বাজারের আসল রসিদ মিলিয়ে পেমেন্ট করবেন।

দামের ব্যাপারে আমাদের স্পষ্ট নীতি

Knock-এ কাঁচাবাজারের পণ্যের দাম আগে থেকে বাড়িয়ে বা ফিক্সড রাখা হয় না। যেদিন বাজার করা হবে, সেদিনের স্থানীয় বাজারের মূল দর অনুযায়ী দাম ধার্য হবে। ডেলিভারি চার্জ হিসাব করা হয় অর্ডারের মোট ওজনের ওপর ভিত্তি করে।

আমাদের পরিধি

Knock কাদের জন্য?

Knock শুধুমাত্র রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প (RUAP), সেক্টর ১৮, দিয়াবাড়ির বাসিন্দাদের জন্য নিবেদিত। এই চত্বরের ভবন, দূরত্ব ও স্থানীয় বাজারকে ঘিরেই আমাদের রাইডারদের কার্যক্রম পরিচালিত হয়। আপনি যদি RUAP এলাকার বাসিন্দা হন, তবে এই সেবা পুরোপুরি আপনার জন্য। এই সীমানার বাইরের কোনো ঠিকানায় আমরা এখনও সার্ভিস পরিচালনা করছি না।